1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

‘চীনা’ ভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : চীনে রহস্যময় ভাইরাসে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় কয়েকগুণ বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ পর্যন্ত ৪৫ জনের আক্রান্তের খবর নিশ্চিত করলেও এ সংখ্যা এক হাজার ৭০০-র কাছাকাছি হতে পারে বলে যুক্তরাজ্যের গবেষকরা অনুমান করছেন।

চীনের উহান শহরে গত ডিসেম্বরে এই ভাইরাসে আক্রান্ত রোগী প্রথম শনাক্ত করা হয়। এই রোগীরা প্রথমে শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে আসেন এবং পরে অবস্থা জটিল হতে শুরু করে। গত সপ্তাহে উহানে এই ভাইরাসে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়। এই শহর থেকে জাপান ও থাইল্যান্ডে  যাওয়া আরও তিন ব্যক্তির দেহে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

উহান থেকে আসা বিমান যাত্রীদের শরীরে ভাইরাসটির উপস্থিতি পরীক্ষা করতে শুরু করেছে সিঙ্গাপুর ও হংকং কর্তৃপক্ষ । শুক্রবার থেকে সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস ও নিউ ইয়র্ক বিমানবন্দরে একইরকম পরীক্ষা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

রোগের প্রাদুর্ভাব বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক নিল ফার্গুসন বলেন, ‘এক সপ্তাহ আগে আমি যতটুকু উদ্বিগ্ন ছিলাম, এখন তার চেয়েও বেশি উদ্বিগ্ন’।

ইম্পেরিয়াল লন্ডন কলেজের এমআরসি সেন্টার ফর গ্লোবাল ইনফেকশাস ডিজিজ অ্যানালাইসিস  এই ভাইরাসে আক্রান্তের সংখ্যার আনুমানিক হিসাব দাঁড় করিয়েছে। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বিষয়ে যুক্তরাজ্য সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পরামর্শ দেয়।

থাইল্যান্ড ও জাপানে ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার বিষয়ে অধ্যাপক নিল ফার্গুসন বলেন, ‘এটি আমাকে উদ্বিগ্ন করছে। যেহেতু উহান থেকে অন্য দেশে যাওয়া তিন ব্যক্তির দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে, সেহেতু এটি যে প্রাপ্ত তথ্যের চেয়েও বেশি মানুষের মধ্যে ছড়িয়েছে, তা বোঝা যাচ্ছে’।

প্রায় এক কোটি ৯০ লাখ মানুষ প্রতি বছর উহানের বিমানবন্দর ব্যবহার করে। আর প্রতিদিন তিন হাজার ৪০০ যাত্রী এখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট ব্যবহার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com