1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

বিক্ষোভের মুখে শ্রীদেবী কন্যার সিনেমা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জানভি কাপুর। তার পরবর্তী সিনেমা ‘গুড লাক জেরি’। বর্তমানে এই সিনেমার শুটিংয়ের জন্য পাঞ্জাবে অবস্থান করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতের কৃষি বিলের বিপক্ষে আন্দোলনরত কৃষকদের বিক্ষোভের মুখে পড়ে জানভির সিনেমার টিম। ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই সিনেমার শুটিং বন্ধ করে দেয় আন্দোলনরত কৃষকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষি আন্দোলনের স্বপক্ষে কথা বলার জন্য শ্রীদেবী কন্যাসহ অন্যদের দাবি জানানো হয়।

আন্দোলনকারীদের দাবি, কৃষি বিল নিয়ে কৃষকদের আন্দোলনে বিষয়টি নিয়ে বলিউড মুখে কুলুপ এঁটে আছেন। এর প্রতিবাদ জানাতে শুটিং সাময়িক বন্ধ রাখা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে কৃষক আন্দোলনের সমর্থনে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে জানভি লেখেন, ‘কৃষকরা ভারতবর্ষের হৃদয়, দেশবাসীর মুখে অন্ন জোগাতে তারা কঠোর পরিশ্রম করেন, আমি এই বিষয়টিকে শ্রদ্ধা করি। আশা করি খুব শিগগির এই সমস্যা দূর হবে এবং কৃষকদের জন্য উপকারী হবে।’

‘গুড লাক জেরি’ সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ সেন। এটির প্রযোজনায় আছেন আনন্দ এল রাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com