1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

উৎসবমুখর পরিবেশে লামায় ভোগ গ্রহণ

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে উৎসব মুখর পরিবেশে লামা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ জানুয়ারী) সকাল ৮টা থেকে এই পৌরসভায় চলে ভোট গ্রহণ। লামা পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ১৩ হাজার ৩৮৯ জন। এরমধ্যে পুরুষ ৭ হাজার ৩ জন এবং মহিলা ৬ হাজার ৩৮৬ জন।
গত তিন বারের নির্বাচনে দু’বার আওয়ামী লীগ এবং একবার বিএনপি মনোনীত প্রার্থী মেয়দ পদে নির্বাচিত হয়েছেন। চতূর্থ বারের মত এবার সাধারণ নির্বাচনে লড়ছেন ৩ জন মেয়র প্রার্থী। তারমধ্যে রয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম, বিএনপির ধানের শীষ প্রতীকের মোহাম্মদ শাহীন এবং জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এ.টি.এম শহীদুল ইসলাম।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোট কেন্দ্রগুলোতে ৯ জন প্রিজাইডিং, ৩৯ জন সহকারি প্রিজাইডিং এবং ৭৮ জন পোলিং অফিসার ভোট গ্রহনের জন্য দায়িত্বে নিয়োজিত রয়েছেন। সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচনের স্বার্থে ভোটার এবং ভোট কেন্দ্রের নিরাপত্তায় র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) ৩টি স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন বিজিবি, পুলিশের মোবাইল টিম, প্রতি কেন্দ্রে অফিসার’সহ ৮জন পুলিশ সদস্য এবং ৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেন।
বান্দরবান রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, শনিবার (১৬ জানুয়ারী) সকাল ৮ টায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এখনো পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com