1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

‘টাইটানিক’র খ্যাতি কেটের জন্য বিড়ম্বনা

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট। ‘টাইটানিক’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পেয়েছেন। কিন্তু সিনেমাটির এত সাফল্যের পরও ব্যক্তিগত সমালোচনার মুখে পড়তে হয়েছে এই ব্রিটিশ অভিনেত্রীকে।

এক সাক্ষাৎকারে কেট উইন্সলেট বলেন, ‘টাইটানিক মুক্তির পর নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। দিনরাত এটি নিয়ে চর্চা হচ্ছিল। ব্যক্তিগত ও শারীরিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। ব্রিটিশ মিডিয়াতে আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তারা আমার ব্যাপারে একটু বেশিই কঠোর ছিল।’

কেট বলেন, ‘আমার এখনো মনে হয়, বড় বড় হলিউড সিনেমায় কাজের জন্য আমি প্রস্তুত নই। এটা অনেক বড় দায়িত্ব। ভুল করতে, বিষয়টি নষ্ট করতে চাই না। অনেকদিন এই জগতে টিকে থাকতে চাই। প্রকৃতপক্ষে তুলনামূলক ছোট বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করেছি, যাতে আমার দক্ষতা কতটুকু এবং নিজেকে ভালোভাবে বুঝতে পারি। পাশাপাশি প্রাইভেসি ও মর্যাদা নিয়ে চলতে পারি।’

কেট উইন্সলেট অভিনীত সর্বশেষ সিনেমা ‘অ্যামোনাইট’। বিখ্যাত ফসিল শিকারি মেরি অ্যানিংয়ের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমাটি। চরিত্রটি রূপায়ন করেছেন ৪৫ বছর বয়সী কেট। তার বিপরীতে আছেন ২৬ বছরের সার্শা রোনান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com