1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

কুড়িগ্রামে সংঘর্ষে যুবক নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সংঘর্ষে বাকিনুর ইসলাম (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

নিহত বাকিনুর ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় গ্রামের ছলিম উদ্দিন মিস্ত্রির ছেলে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ওই এলাকার ছলিম মিস্ত্রি পৈত্রিক সূত্রে পাওয়া দুই একর জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সহিদুল ইসলাম অংশীদারদের কাছ থেকে ক্রয় সূত্রে ওই জমির মালিকানা দাবি করেন। ঘটনার দিন ছলিম উদ্দিন মিস্ত্রি তার পরিবারের লোকজন নিয়ে ওই জমিতে সরিষা তুলতে গেলে সহিদুল মেম্বারের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাকিনুর ইসলাম নিহত হন।

সংঘর্ষ ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান বাবু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com