1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে অবৈধ মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : খালের তীরবর্তী কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে খাল থেকে মাটি উত্তোলনের অভিযোগে একাব্বর আলী ও আব্দুল মোতালেব নামে দুই ব্যক্তিকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম এ অভিযান পরিচালনা করেন।
সূত্র জানায়, উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী খালের জোড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিল পার্শ্ববর্তী নকলা উপজেলার চন্দ্রকোনা গ্রামের একাব্বর আলী ও আব্দুল মোতালেব। এতে করে খালের তীরবর্তী কৃষিজমি খালে ধ্বসে পড়ায় ক্ষতিগ্রস্ত কৃষক প্রতিবাদ করেও প্রতিকার পাচ্ছিলেন না। এমতাবস্থায় বিষয়টি প্রশাসনের নজরে এলে মঙ্গলবার দুপুরে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম। অভিযানকালে অপরাধ স্বীকার করায় ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে জড়িত উভয়কে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com