1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুরে ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ২ প্রার্থীর বাতিল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

শেরপুর: আসন্ন শেরপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও শেরপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
মেয়র পদে বৈধ প্রার্থীরা হচ্ছেন- গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন (আ’লীগ), এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার (আ’লীগ বিদ্রোহী), এবিএম মামুনুর রশিদ পলাশ (বিএনপি) এ্যাডভোকেট আব্দুল মান্নান (বিএনপি বিদ্রোহী), প্রকৌশলী আতাউর রহমান (স¦তন্ত্র) ও আনোয়ার সাদাত সুইট (স¦তন্ত্র)।
অন্যদিকে মামলার তথ্য গোপনের কারণে স্বতন্ত্র প্রার্থী আরিফ রেজা ও ত্রুটিজনিত কারণে আল-আমিনের মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়।
এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে মোট ৫৭ সদস্য পদের মধ্যে ৫৩ জনের প্রার্থীতা বৈধ ও ৪ জনের প্রার্থীতা বাতিল এবং সংরক্ষিত আসনের মোট ১৮ প্রার্থীর মধ্যে ১৬ জনের প্রার্থীতা বৈধ ও ২ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
মনোনয়ন যাচাই-বাছাইকালে অন্যান্যের মধ্যে পুলিশ প্রশাসনের পক্ষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল আলম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধি এবং মেয়র প্রার্থীদের প্রস্তাবক-সমর্থকগলণ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, শেরপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭৩৮ জন। ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ৯টি ওয়ার্ডে মোট ৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএমে ভোট নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com