1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

অভিনেত্রীর জিভ কেটে নেওয়ার হুমকি

  • আপডেট টাইম :: বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড নির্মাতা সুভাষ কাপুর নির্মাণ করেছেন ‘ম্যাডাম চিফ মিনিস্টার’ নামে চলচ্চিত্র। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিচা চাড্ডা।

সম্প্রতি চলচ্চিত্রটির পোস্টার মুক্তি পেয়েছে। এই পোস্টার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এজন্য ক্ষমাও চান রিচা। কিন্তু তাতেও লাভ হয়নি। বরং এই অভিনেত্রীর জিভ কেটে নেওয়ার হুমকি দিলেন ভারতীয় ভীম সেনা প্রধান নবাব সৎপল তানওয়ার।

এই চলচ্চিত্র নিয়ে বিতর্কের সূত্রপাত হয় পোস্টারকে কেন্দ্র করে। পোস্টারে দেখা যায়, ছেঁড়া-ময়লা পোশাকে হাতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছেন রিচা। আর তাতেই খেপেছেন ভীম সেনারা। তাদের বক্তব্য, এই চলচ্চিত্রে দলিত শ্রেণির উপর হওয়া চিরাচরিত নির্যাতনের গল্প দেখাবে। চলচ্চিত্রটি তাদের জন্য অনুপ্রেরণার হওয়ার কথা। কিন্তু চলচ্চিত্রটির পোস্টারে ঝাঁটা হাতে নিয়ে দাঁড়িয়ে অভিনেত্রী। এটা দেখানোর দরকার ছিল কি! এতে দলিত শ্রেণির মানুষদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

ভীম সেনাদের রোষনলে পড়ে অভিনেত্রী রিচা চাড্ডা ক্ষমা চেয়েছিলেন। কিন্তু পরে ব্যাপারটি আরো জটিল হয়ে যায়। জবাবে রিচা চাড্ডা বলেন—‘আমি কাউকে ভয় পাই না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com