
বিনোদন ডেস্ক : অভিনেত্রী তাপসী পান্নু। ভারতের দক্ষিণী সিনেমায় অভিনয় করে বিশেষ পরিচিতি পেয়েছেন। তবে এখন হিন্দি সিনেমাতেই নিয়মিত অভিনয় করেন তিনি।
অলিম্পিকে রুপাজয়ী ড্যানিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোর সঙ্গে তাপসীর প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই। যদিও এ বিষয়ে খুব একটা কথা বলেন না এই অভিনেত্রী। তবে কিছুদিন আগে মালদ্বীপে বেড়াতে গিয়ে দুজনের একসঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি।
বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে তাপসী বলেন, ‘যখন বিয়ে করব সিনেমায় অভিনয়ের গতি কিছুটা কমিয়ে ফেলব। পাঁচ-ছয়টার পরিবর্তে বছরে দুই-তিন সিনেমায় অভিনয় করব। সেই সময় ব্যক্তিগত জীবনের জন্য কিছুটা সময় বের করতে পারব।’
বর্তমানে তাপসীর ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘সাবাশ মিতু’, ‘রাশমি রকেট’, ‘লুপ লাপেটা’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।