1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

কাজলকে নাচাবেন প্রভু দেবা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী কাজল আগরওয়াল। অন্যদিকে রয়েছেন ভারতের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার, অভিনেতা-নির্মাতা প্রভু দেবা। দুজনেই নিজেদের মেধার প্রমাণ দিয়েছেন বহুবার।

এর আগে হরর-থ্রিলার ঘরানার একটি সিনেমায় কাজল-প্রভু দেবার একসঙ্গে কাজ করার কথা ছিল। এ নিয়ে বেশ আলোচনাও হয়েছিল। কিন্তু সর্বশেষ তারা আর একসঙ্গে কাজ করেননি। আবারো গুঞ্জন উঠেছে, সব বাধা কাটিয়ে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন কাজল-প্রভু দেবা।

গত ৩০ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল আগরওয়াল। করোনা মহামারির কারণে ছোট পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর মালদ্বীপে মধুন্দ্রিমায় গিয়েছিলেন তারা।

কাজলের পরবর্তী সিনেমা ‘আচার্য’। মধুচন্দ্রিমা শেষে এ সিনেমার মাধ্যমে গত ১৫ ডিসেম্বর শুটিংয়ে ফেরেন এই অভিনেত্রী। ‘আচার্য’ ছাড়াও কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় দেখা যাবে কাজলকে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেত্রীর ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com