1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে শিশু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিপুল (২৪), সন্ত্রাস বিরোধী দুইটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সামছুর রহমান সাজু (৩৫) ও ১০০ গ্রাম গাজাসহ সৈয়দ আলী (৫০) কে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। বুধবার দুপুরে তাদেরকে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ও শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানের নির্দেশনায় এসআই সাইফুল ইসলাম ও কামরুল ইসলামের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মঙ্গলবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে শিশু হত্যা মামলার যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী বিপুলকে গ্রেফতার করে শ্রীবরদীতে আনা হয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালে কাকিলাকুড়া ইউনিয়নের চিথলিয়া পাড়া গ্রামের বাদশা মিয়ার শিশু সন্তান জাহাঙ্গীর (৭) হত্যার দায়ে কামারদহ এলাকার আবদার আলীর ছেলে বিপুলের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। ২০১৭ সালে ওই মামলার রায়ে বিপুলের যাবজ্জীবন সাজা হয়। সন্ত্রাসবিরোধী আইনে দুইটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী পৌর শহরের মুন্সীপাড়া মহল্লার মৃত আলতাফ হোসেনের ছেলে সামছুর রহমানকে বুধবার সকালে ওই এলাকা থেকে আটক করা হয়েছে।

এছাড়া, মঙ্গলবার রাতে ভেলুয়া ইউনিয়নের চকবন্দি গ্রামের ইয়াকুব আলীর ছেলে সৈয়দ আলীকে ১০০ গ্রাম গাঁজাসহ ঝগড়ারচর মধ্য বাজার থেকে আটক করা হয়। বুধবার দুপুরে তাদেরকে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com