1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বেনাপোল ইমিগ্রেশনে ভূয়া সিআইডি কর্মকর্তা আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
যশোর : যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে রিন্টু মিত্র (৪৫) নামে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।বুধবার দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস ভবন থেকে পুলিশ সদস্যরা তাকে আটক করে। আটক রিন্টু মিত্র সাতক্ষীর সদরের কাটিয়া গ্রামের মৃত দেব প্রসাদের ছেলে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তার জানান, দুপুরে অপরিচিত এক লোক হঠাৎ কাস্টমস তল্লাশী কেন্দ্রে এসে সিআইডি কর্মকর্তা পরিচয়ে নানান ভিত্তিহীন অভিযোগ তুলে ধমক দেয়। এসময় তার আচারণ সন্দেহ হলে ইমিগ্রেশন পুলিশকে খবর দেওয়া হয়।প্রশাসনিক কর্মকর্তা ও গোয়েন্দা
সংস্থ্যার কর্মকর্তারা উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদে ভূয়া সিআইডি কর্মকর্তা প্রমানিত হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, খোঁজ খবর নিয়ে জানা গেছে এ প্রতারক বিভিন্ন মামলার আসামী। সে তার নাম পরিবর্তন করে মনিরুল ইসলাম নাম ব্যবহার করে ভুয়া সিআইডি পরিচয় পত্র তৈরী করে বেশ কিছু দিন ধরে সীমান্তে প্রভাব বিস্তার করছিল। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com