1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শার্শায় এনজিও কর্মি পরিচয়ে শিশু চুরি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শার বাগআঁচড়ায় এনজিও কর্মি পরিচয় দিয়ে সরকারি অনুদানের প্রলোভন দেখিয়ে এক নারীর ২৪ দিনের পুত্র সন্তান চুরির ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলে। ভিডিও ফুটেজে এক নারীকে ওই শিশুটি নিয়ে যেতে দেখা গেলেও বোরকাপরা ও মুখ ঢাকা থাকায় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি শার্শা থানা পুলিশকে জানালেও এখন পর্যন্ত ওই চোরকে শনাক্ত ও বাচ্চা উদ্ধার করতে পারেনি।
চুরি যাওয়া শিশু তাসিনের মা জান্নাতুল বেগমের বাড়ি উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে। তিনি ঐ গ্রামের আশরাফুলের স্ত্রী।
শিশুটির মা জান্নাতুল জানান, ১৫/২০ দিন আগে নাম ঠিকানা না জানা অজ্ঞাত এক মহিলা এনজিও কর্মি পরিচয় দিয়ে তাদের বাসায় গিয়ে গর্ভবতী কার্ড করে দিবে বলে প্রলোভন দেখায়। সেই মোতাবেক অজ্ঞাত সেই মহিলা আশরাফুলের বাসায় গিয়ে বুধবার সকালে ৩০ হাজার টাকা দিবে বলে তাসিনের মাতা ও দাদাকে বাগআঁচড়া বাজারে নিয়ে আসে।
এক পর্যায়ে উভয়ে নাস্তা করার জন্য বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলে প্রবেশ করলে অজ্ঞাত মহিলা তাসিনের মাতা ও দাদাকে নাস্তার টেবিলে বসিয়ে নাস্তা করায় এবং শিশু তাসিনকে নিজের কাছে নিয়ে হোটেল থেকে কৌশলে বেরিয়ে পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ পার হলেও হোটেলের চারপাশ এবং মেইন সড়কগুলো খোঁজাখুঁজি করেও তার সন্তানসহ ওই নারীকে খুঁজে পাওয়া যায়নি।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার জানান, ভিডিও ফুটেজে অজ্ঞাত ওই নারীকে দেখা গেছে। শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই বাচ্চা উদ্ধার করতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com