1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শার্শায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পাকা ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
যশোর : শনিবার সকালে সারাদেশের সাথে শার্শায়ও ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাকা ঘরের চাবি তুলে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, শনিবার সকালে সারাদেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে দুই কামরা বিশিষ্ট ৬৬ হাজার পাকা বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তুলে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে শনিবার সকালে শার্শা উপজেলা অডিটোরিয়ামে মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিন উপস্থিত থেকে শার্শার ৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তাস্তর করবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, শার্শা প্রেসক্লাবের সভাপতি ও গ্রামের সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম এ মুন্নাফ, সাধারন সম্পাদক ইয়ানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, সাংবাদিক আহম্মদ আলী শাহিন, এম এ মান্নান ও টিটু মিলন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com