1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

পপির বিয়ের গুঞ্জন, জানা গেল আড়ালে থাকার রহস্য

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। চলচ্চিত্রে বেশ সক্রিয় ছিলেন তিনি। কিন্তু করোনা সংকটের সময়ে খুলনায় নিজ বাড়িতে চলে যান। শুধু তাই নয়, করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সব সংকট কাটিয়ে গত বছরের শেষের দিকে ঢাকায় ফিরেন এই অভিনেত্রী।

ঢাকায় ফেরার পর থেকে পপিকে আর মুঠোফোনে পাওয়া যাচ্ছিল না। ফেসবুকেও নেই তার কোনো আপডেট। হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন শুরু হয়—বিয়ে করেছেন পপি। যদিও এই গুঞ্জনের কোনো সত্যতা পাওয়া যায়নি!

এদিকে পরিচালক অপূর্ব রানা বলেন, ‘পপির সঙ্গে আমার মাস খানেক আগে কথা হয়েছে। তিনি বিয়ে করেননি। নতুন ফ্ল্যাটে উঠেছেন। সেখানে পরিবারের সঙ্গে রয়েছেন।’

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘কুলি’। মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমাটি ৭ কোটি টাকা ব্যবসা করেছিল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। তারপর রিয়াজ, মান্না, শাকিব খানসহ জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com