1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শাকিবের পর নাম লেখালেন বুবলী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : সময়ের সঙ্গে নিউ মিডিয়ার দিকে ঝুঁকছেন মানুষ। দেশের অনেক তারকাই অভিনয়ের পাশাপাশি নিজের নামে ইউটিউব চ্যানেল খুলেছেন। এ তালিকায় রয়েছেন—ঢালিউড কিং শাকিব খান, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদসহ অনেকে। এবার এই প্ল্যাটফর্মে নাম লেখালেন চিত্রনায়িকা শবনম বুবলী।

২১ জানুয়ারি, ‘বুবলী’ নামে ইউটিউব চ্যানেলটির যাত্রা শুরু করেছেন ঢালিউডের এই আলোচিত নায়িকা। গতকাল এতে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিওতে বুবলীর নতুন লুকের ফটোশুটের দৃশ্য দেখা যায়। কিন্তু নতুন ইউটিউবার হিসেবে কোনো বক্তব্য দেননি এই অভিনেত্রী।

দীর্ঘদিন ডুব দিয়ে সম্প্রতি একটি ফটোশুটের ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন বুবলী। এরপর আবারো আলোচনায় আসেন তিনি। তারপর এ অভিনেত্রী জানান, নয়মাস মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। গত নভেম্বরে দেশে ফিরেছেন। সেখানে অভিনয় বিষয়ে শর্ট কোর্স করতে গিয়েছিলেন। আরো আগে দেশে ফেরার ইচ্ছা ছিল কিন্তু করোনা সংকটের কারণে ফিরতে পারেননি বলে জানান এই অভিনেত্রী।

২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শবনম বুবলী। এতে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। বুবলী অভিনীত ১০টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে মোট ৯টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com