1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে ৫০টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার সেমিপাকা ঘর 

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারা দেশে ভূমিহীনদের মধ্যে ৬৬ হাজার ১৮৯টি ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ভূমিহীনদের মধ্যে ৫০টি ঘর হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারী) সকালে সারাদেশের উপজেলাগুলোতে একযোগে এসব ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের পর এসব ঘরের জায়গার কবুলিয়ত, সনদ ও খারিজ তুলে দেওয়া হয় ভূমিহীনদের মধ্যে। ওই সময় ৫০টি ভূমিহীন পরিবারের মধ্যে ঘর ও জমির কাগজ পত্র হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন- ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ফায়েজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আয়শা সিদ্দিকা রুপালী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ, ডিপুটি কমান্ডার শামছুল আলমসহ সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, মোহাম্মদ দুদু মল্লিক ঝিনাইগাতী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক হারুন অর রসিদ দুদু, আবু হেলাল, আনিসুর রহমান, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com