1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পুলিশের অভিযানে যশোরে গ্রেফতার ৯

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
যশোর: যশোরের কেশবপুর থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে। তাদের সকলের নামে বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন নির্দেশে মঙ্গলবার রাতে উপ-পরিদর্শক পিন্টু লাল দাস, অরূপ কুমার বসু, আজিজুর রহমান, আশরাফুল, লিখন সরকার, তাপস কুমার, সহকারী উপ-পরিদর্শক শেখ রহমত, ফিরোজ হোসেন, বিপুল ও মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী মূলগ্রামের ভাদরী দাসের ছেলে সাগর দাস (১৮), সাগরদাঁড়ি গ্রামের হোসেন আলীর ছেলে আমিনুর রহমান (৪২), শেখপুরা গ্রামের রহমান শেখেরে ছেলে মামুন হাসান (৩২), প্রতাপপুর গ্রামের মৃত আক্কাজ আলীর ছেলে আবুল কাসেম সানা (৬০), আবুল কাসেম সানার ছেলে মিলন হোসেন (৩৫), ভান্ডারখোলা গ্রামের মৃত তাছের আলীর ছেলে আব্দুল মান্নান গাজী (৫২), সাবদিয়া গ্রামের মানিক মোড়লের ছেলে মিন্টু (৪৭), পাথরা গ্রামের মৃত নিরাঞ্জন কুমার রায়ের ছেলে অসীত কুমার রায় (৩৮) ও সুজাপুর গ্রামের রঞ্জিত দাসের
ছেলে অশোক দাসকে (৪০) গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট থাকায় গ্রেফতার করে বুধবার যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com