1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পাথরঘাটায় সাংবাদিক অমল তালুকদার মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় আহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক : জয় বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার ও ভোরের কাগজের পাথরঘাটা প্রতিনিধি অমল তালুকদার পিটিয়ে আহত করেছে মূখোশধারী সন্ত্রাসীরা। রবিবার রাতে পাথরঘাটা শহরে নিজ বাসার সামনে তিনি এ হামলার শিকার হন। খবর পেয়ে পাথরঘাটা হাসপাতালে অমল তালুকদারকে দেখতে যান পাথরঘাটা প্রেসক্লাবের  বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ ঘটনায় জরুরি প্রতিবাদ সভার আয়োজন করেছে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে পাথরঘাটা শহরে নিজ বাসার সামনে পার্শ্ববর্তী লেকপাড় থেকে ৪/৫ জন মূখোশধারী সন্ত্রাসী লাঠি-সোঠা দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়ে যায়। আহতবস্থায় তাকে পাথরঘাটা  হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রাতেই পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।পাথরঘাটা হাসপাতালের চিকিৎসক জানান, আহত সাংবাদিকের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। বর্তমানে সার্বিকভাবে তার অবস্থা স্থিতিশীল। এক্স-রে রিপোর্ট হাতে পেলে জানা যাবে কোথাও ভেঙ্গেছে কি না।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলার বিষয়টি জানতে পেরেছি। আহত সাংবাদিককে আমি দেখে এসেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিস্ঠাতা চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম কবির বলেন, সাংবাদিক অমল তালুকদার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম (২৮ জানুয়ারি) ১১টায় জরুরি সভার আহবান করা হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com