1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জুমআর দিন ক্ষমা ও মর্যাদার সহজ আমল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

ইসলাম ডেস্ক : জুমআর নামাজের জন্য তাড়াতাড়ি মসজিদের দিকে যাওয়ার চেষ্টা করাই এ দিনের প্রধান কাজ। এ দিন ক্ষমা মর্যাদা পাওয়ার সহজ আমল ঘোষণা করেছেন বিশ্বনবি। জুমআর দিনের মর্যাদাপূর্ণ এ আমলগুলো কী?

আজানের সঙ্গে সঙ্গে দ্রুত মসিজদের দিকে যাওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছে স্বয়ং আল্লাহ তাআলা। যারা এ নির্দেশ মেনে প্রথম ওয়াক্তে মসজিদে গিয়ে প্রথম সারিতে অবস্থান নেবে তাদের জন্য তিন তিন বার মাগফেরাতের দোয়া করেছেন বিশ্বনবি। হাদিসে এসেছে-
হজরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম কাতারের লোকদের জন্য তিনবার মাগফেরাতের (ক্ষমার) দোয়া করতেন। আর দ্বিতীয় সারির লোকদের জন্য একবার মাগফেরাতের দোয়া করতেন’ (ইবনে মাজাহ, নাসাঈ)

কেননা মুমিন মুসলমানের প্রতি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নসিহত ছিল যে, তারা জুমআর দিন প্রথম ওয়াক্তে মসজিদে যাবে এবং প্রথম কাতারে অবস্থান করবে। আর তাতে মিলবে অসাধারণ সব নেয়ামত ও পুরস্কার। অন্য হাদিসে এসেছে-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণন করেন , রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমআর দিন অত্যন্ত গুরুত্বের সঙ্গে এমনভাবে গোসল করল যেমন পবিত্রতা অর্জনের জন্য গোসল করে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বের সঙ্গে সারা শরীর পানি ঢেলে খুব ভালোভাবে শরীর পরিস্কার করল তারপর প্রথম ওয়াক্তে মসজিদে গিয়ে পৌঁছল। তাহলে সে যেনো একটি গরু কুরবানি করল। যে ব্যক্তি তারপর ২য় সময়ে গিয়ে পৌঁছল সে যেন একটি শিংওয়ালা দুম্বা কুরবানি করল। তারপর যে ব্যক্তি ৪র্থ সময়ে গিয়ে পৌঁছল সে যেন আল্লাহর রস্তায় একটি ডিম দান করল। তারপর খতিব বা ইমাম যখন খুতবা পড়ার জন্য বের হন; তখন ফেরেশতা মসজিদের দরজা ছেড়ে দিয়ে খুতবাহ শোনেন ও নামাজ পড়ার জন্য মসজিদে এসে বসেন।’ (বুখারি ও মুসলিম)

হাদিস দুটি প্রথম ওয়াক্তে মসজিদে আসার এবং প্রথম সারিতে বসার ব্যাপারে যেমন গুরুত্ব দেয়া হয়েছে তেমনি এর চমৎকার মর্যাদাপূর্ণ ফজিলতও বর্ণনা করা হয়েছে।

শুধু তা-ই নয়, মানুষ যদি প্রথম কাতারের ফজিলত কত বেশি? তা জানত তবে প্রথম সারিতে বসার জন্য প্রতিযোগিতা ও লটারির সাহায্য নিতো। হাদিসে এসেছে-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘মানুষের প্রথম কাতারের সাওয়াব ও পুরস্কার সম্পর্কে জানা নেই। যদি প্রথম কাতারের সাওয়াব ও পুরস্কারের কথা জানতে পারতো তা হলে প্রথম সারির জন্য লটারির সাহায্য নেয়ার প্রয়োজন হতো।’ (বুখারি ও মুসলিম)

মনে রাখা জরুরি
প্রথম কাতারে বা সারিতে অবস্থানকারীর মাগফেরাতের জন্য প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন বার দোয়া করেছেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমআর দিন তার নির্দেশ ও বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষত ফজিলত ও মর্যাদা লাভে প্রথম ওয়াক্তে মসজিদে গিয়ে প্রথক সারিতে অবস্থান করার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com