1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নকলায় অগ্নিকাণ্ডে চার ব্যবসা প্রতিষ্ঠানে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম :: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

নকলা (শেরপুর) : শেরপুরের নকলার চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সোমবার (১লা ফেব্রুয়ারী) আনুমানিক বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্র্শীরা জানায়, বেলা দুইটার দিকে আনোয়ারের প্লাস্টিকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ৪টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো আনোয়ার কবীরের প্লাস্টিকের শো-রুম, শামীম ফরাজীর মুদির দোকান ও গোউডান, সামিদুলের মনোহারী দোকান, মনিলালের মুদির দোকান ও গোডাউন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ ২৩ হাজার টাকা আর্থিক সহায়তা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। এসময় সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com