1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

জমকালো আয়োজনে আসছে সানি আজাদের ‘তোর লাগিয়া’

  • আপডেট টাইম :: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

মারুফ সরকার : মগবাজার জলপাই রেস্টুরেন্টে আগামী ৭ ফেব্রুয়ারিতে প্রিমিয়ার হবে সানি আজাদের নতুন গান  তোর লাগিয়া। এটি মুক্তি পাবে  পদ্মা মিউজিক এ।
‘তোর লাগিয়া’ শিরোনামের গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ। তার জীবনের বাস্তব কাহিনী নিয়ে গানটি লিখেছেন তিনি। গানের মিউজিক্যাল ফিল্মটিও নির্মাণ হচ্ছে এই গীতিকারের বাস্তব জীবন নিয়েই। সুর এবং মিউজিক করেছেন রিয়েল আশিক। ভিডিও নির্মাণ করছেন বি এম সাইফুল ইসলাম।এই মিউজিক্যল ফিল্মটিতে অভিনয় করছেন সানি আজাদ, অবন্তী এবং আকলিমা লিমা প্রমুখ।
সানি আজাদ বলেন, গানটির অসাধারণ সুর এবং মিউজিক করেছেন রিয়েল আশিক। অনুরূপ দা’র কথায় এর আগেও আমি দুটি গান করেছি। কিন্তু এ গানটি আমার অন্যরকম ভালোলাগা। আমার আত্ববিশ্বাস আপনারা নিরাশ হবেন না।
অনুরূপ আইচ বলেন, সানি গানটি অসাধারণ গেয়েছে। রিয়েলও মিউজিক করেছে অসাধারণ। গানটি নিয়ে সানি অনেক পরিশ্রম করছে। আশা করছি ভালো কিছু আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com