1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে পিডিবির ভূতুড়ে বিল ও গ্রাহকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে পিডিবি অফিসের ভূতুড়ে ও অপ্রত্যাশিত বিল, অনিয়ম-দুর্নীতি এবং গ্রাহকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
বুধবার (৩ ফেব্র“য়ারী) দুপুরে উপজেলার আমতলী এলাকায় ‘দুর্নীতির অবসান চাই, সকল ক্ষেত্রে সুশাসন চাই’ এ শ্লোগানে প্রায় ঘন্টাব্যাপি এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
এতে বক্তব্য রাখেন- জাসদের ঝিনাইগাতী শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকসহ অনেকে। মানববন্ধনে প্রায় ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা পিডিবি অফিসের কর্মকর্তারা মিটার রিডিং সংগ্রহ ছাড়াই অনুমাননির্ভর অতিরিক্ত বিল করা এবং আদায়সহ নানা অনিয়ম-দুর্নীতি ও গ্রাহক হয়রানির বর্ণনা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এদিকে বিদ্যুৎ বিভাগের ঝিনাইগাতী আবাসিক প্রকৌশলী মোহাম্মদ রুকুনউজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের দপ্তরে কোন ধরনের অনিয়ম-দুর্নীতি হয় না বলে দাবি করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com