1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

কলাপাড়ায় ত্রাণের টিন বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণের টিন বিতরণে অনিয়মের অভিযোগে সুবিধা বঞ্চিত দরিদ্র পরিবারের সদস্যরা মানব বন্ধন পালন করেছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে চাকামইয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির এবং সংশ্লিষ্ট এনজিও গুড নেইবারস্ বাংলাদেশ এর বিরুদ্ধে প্রকৃত ক্ষতিগ্রস্থদের নাম বাদ দিয়ে স্বচ্ছল পরিবারের মাঝে টিন বিতরণের তালিকা প্রস্তুত করেন।
এ বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীদের দাবী, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ হওয়ায় পুর্নবাসনের জন্য ঘরের টিন প্রাপ্তির তালিকায় তাদের নাম অন্তর্ভূক্ত ছিল। আকস্মীকভাবে তাদের নাম বাদ দিয়ে সচ্ছল পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়েছে। এর প্রতিবাদেই তাদের মানববন্ধন।
চাকামইয়া ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। বিতরণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত গুড নেইবারস্ এর কর্মকর্তা জেমস কিরনের সাথে যোগাযোগ করা হলে একটি মিটিংএ আছেন বলে এড়িয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, চাকামইয়া ইউপি চেয়ারম্যান ও এনজিও কর্মকর্তাদের কাছে জানতে চাইলে বিতরণে কোন অনিয়ম হয়নি বলে তারা আমাকে নিশ্চিত কে ছেন। তবে বিষয়টিতে আরও স্বচ্ছতা নিশ্চিতে উভয়পক্ষকে নিয়ে বসা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com