1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

শ্রীবরদীতে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

এম. সুরুজ্জামান, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যদের অভিযানে শনিবার (৬ ফেব্রুয়ারী) ভোরে সীমান্ত এলাকার বাবেলাকোন থেকে ৫২ বোতল ভারতীয় মদ অফিসার চয়েজ ও ১ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়েছে।

কর্ণজোড়া বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার সীমান্তের বাবেলাকোনা, হারিয়াকোনা, মেঘাদল, চান্দাপাড়া, পানবাড়ী ও খারামোরাসহ কয়েকটি এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে চোরাচালান বেড়ে গিয়েছিল।

স্থানীয় একটি চোরাকারবারি চক্র ভারত থেকে চোরাই পথে নিয়ে আসছিল গরু ও বিভিন্ন ব্রান্ডের মাদকদ্রব্য। এতে নড়েচড়ে বসেন কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালায় বিজিবি। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার নুরুজ্জানের নেতৃত্বে অভিযান চালিয়ে সীমান্তের বাবেলাকোনা এলাকার ১০৯২ পিলারের পাশে থেকে ৫২ বোতল অফিসার চয়েজ ও ১ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।

এ অভিযানের সত্যতা নিশ্চিত করে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ আব্দুল লতিফ বলেন, আমরা চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com