1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ফুলবাড়ীতে প্রথম করোনার টিকা নিলেন বিজিবির প্রধান সহকারী উত্তম কুমার

  • আপডেট টাইম :: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে রবিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। টিকাদান কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে প্রথম টিকা গ্রহণ করেন ফুলবাড়ী বিজিবির সহকারী নায়েব সুবেদার (প্রধান সহকারী) উত্তম কুমার সিংহ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলান স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন, দিনাজপুর ৪২-বিজিবি’র সেক্টরের মেডিকেল অফিসার লেঃ কর্ণেল সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জ রায় চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা খয়ের বাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল, বেতদীঘি ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল, আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, কাজিহাল ইউপি চেয়ারম্যনা মানিক রতনসহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারী, নার্স, ডাক্তার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, উপজেলায় প্রথম ধাপে ৪ হাজার করোনা ভেক্সিন বরাদ্ধ পাওয়া গেছে। প্রথম দিনে ৫০ জনের টার্গেট রয়েছে। দুপুর পর্যন্ত ৩৬ জনের শরিরে ভ্যাক্সিন দেয়া হয়েছে এর মধ্যে ২৭ জন বিজিবি সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com