1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে কিশোরীকে প্রেম করে বিয়ে: ফেঁসে গেল যুবক

  • আপডেট টাইম :: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া তের বছর বয়সী এক কিশোরীর সাথে দেড় বছর প্রেম করে পালিয়ে বিয়ে করে ফেঁসে গেল সজিব ইসলাম (২১) নামে এক যুবক। কিশোরীর পিতার দায়ের করা অপহরণ মামলায় সে এখন শ্রীঘরে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া-তোয়ালকুচি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পূর্ব সমশ্চুড়া গ্রামের নূর হোসেনের ছেলে সজিব ইসলাম পার্শ্ববর্তী তোয়ালকুচি গ্রামের জনৈক কৃষকের তের বছর বয়সী কন্যা ও পোড়াগাঁও উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সাথে প্রায় দেড় বছর যাবত মন দেয়া-নেয়া করে আসছিল। এরই ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ৫ ফেব্রুয়ারি শুক্রবার রাতে উভয়ে মিলে পালিয়ে যায় এবং গোপনে বিয়ে করে রাত্রী যাপন করে। পরদিন ওই কিশোরীর পিতা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ করলে গোপন সংবাদের ভিত্তিতে রবিববার সন্ধ্যায় শেরপুর খোয়ারপাড় মোড় থেকে উভয়কে আটক করা হয়। পরে সোমবার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য এবং গ্রেফতারকৃত সজিবকে শেরপুর আদালতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকতা বছির আহমেদ বাদল জানান, কিশোরীর পিতার অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। উভয়ে পালিয়ে যাবার জন্য শেরপুর খোয়ারপাড় মোড়ে অবস্থান করছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com