1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে উচ্ছেদ, দণ্ড, জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা, অবৈধ করাতকল ও অবৈধ বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম বিভিন্ন এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করেন।
প্রশাসন জানায়, ভোগাই নদীর ফকিরপাড়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় খোরশেদ আলম নামে জড়িত একজনকে আটক করে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। লাইসেন্সবিহীন অবৈধভাবে পরিচালনা করায় চারটি করাতকল মালিককে ২ হাজার করে জরিমানা করা হয়েছে। তবে একটি করাতকলের মালিক ব্যতীত অন্যগুলোর মালিককে তাৎক্ষণিক না পাওয়ায় শ্রমিককে আটক করা হয়েছে। করাতকলগুলো হলো- শহরের গড়কান্দা মহল্লার ফায়সাল ‘স’ মিল ও সাদাফ ‘স’ মিল, বাঘবেড় বাজারের তৈয়ব ‘স’ মিল এবং সিধুলী চৌরাস্তা এলাকার ফরিদা ‘স’ মিল। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে গড়কান্দা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে মহাসড়কের পাশে গড়ে ওঠা কয়েকটি চায়ের দোকার উচ্ছেদ করে প্রশাসন। এসময় উপজেলা বন কর্মকর্তা আক্রাম হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com