1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মুরাদনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই স্লোগানকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার জাহাপুর শ্রী শ্রী জগন্নাথ নামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শ্রী অঞ্জন কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর থানা অফিসার ইনচার্জ সাদেকুর রহমান।

এসময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ করাই তার বড় প্রমাণ। কিছু মানুষ আছে সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। আর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য মুরাদনগর থানা পুলিশ সর্বক্ষনিক আপনাদের পাশে আছে। যেকোন অন্যায় অনিয়মের খবর পুলিশকে দিবেন পুলিশ তা কঠোর হস্তে দমন করবে।

সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সফিকুল ইসলাম, আ’লীগ নেতা হুমায়ন কবির, কৃষকলীগ নেতা আমিরুল ইসলাম, মুরাদনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী নিত্যানন্দ রায়, অধ্যক্ষ আব্দুল হক পাঠোয়ারী, শ্রী রঞ্জন কুমার রায়, শ্রী অমৃত লাল গোস্বামী, ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ নাহিদ।

এসময় উপস্থিত ছিলেন- মুরাদনগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রামকৃষ্ণ দেব, যুবলীগ নেতা আবু সাঈদ, শ্রী প্রদুৎ কুমার সাহা, আক্তার হোসেন, মনির হোসেন, জহিরুল ইসলাম মোজা মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com