1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নকলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

নকলা (শেরপুর): শেরপুরের নকলায় সোহাগ মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) উপজেলার কবুতরমারী পূর্বপাড়া এলাকালায় এ ঘটনাটি ঘটে। সোহাগ পার্শ্ববর্তী জামালপুর জেলার কাজিয়ারচর এলাকার ইমান আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে কবুতরমারী পূর্বপাড়ার একটি পারিবারিক কবরস্থানের পাশের গাছের ডালে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবককে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে ওই ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, নিহত যুবককে স্থানীয় কেউ চিনেন না। মরদেহের গায়ের শার্টের পকেটে থাকা মোবাইল দিয়ে কয়েকটি নাম্বারে ফোন দিয়ে তার পরিচয় সনাক্ত করা হয়েছে। তবে কেন কিভাবে সে জামালপুর থেকে কবুতরমারী এলো তা তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com