1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বান্দরবান পৌর নির্বাচনে মাঠে থাকবে পুলিশ, বিজিবি, র‌্যাব

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

এন.এ জাকির, বান্দরবান : আসন্ন ১৪ই ফেব্রুয়ারী বান্দরবান পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু ও ভোটের পরিবেশ বজায় রাখতে সংবাদ সম্মেলন করেছেন দুই মেয়র প্রার্থী।
শনিবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী জাবেদ রেজা। এসময় তিনি বলেন, সুষ্ঠ নির্বাচনের স্বার্থে বান্দরবানে যাতে বহিরাগতরা অবস্থান করতে না পারে সেই ব্যাপারে নির্বাচন কমিশন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। নির্বাচনকে বানচাল করার জন্য আওয়ামীলীগ বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীদেরকে এনে শহরের হোটেল আশ্রয় দিয়েছে। তারা নির্বাচনের সময় বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করবেন বলে তিনি সংশয় প্রকাশ করেন। তিনি বহিরাগতের আশ্রয় না দেয়ার জন্য পৌর এলাকার সকল হোটেল গুলো বন্ধ করে দেয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।
এসময় সংবাদ সম্মেলন জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সাবেক সাধারণ সম্পাদক আইনজীবি কাজী মহোতুল হোসেন যতœ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, সিনিয়র নেতা আব্দুল মাবুদ, মহিলা দলের সভানেত্রী নিলুতাজ বেগম’সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নাগরিক পরিষদ সমর্থিত মেয়র প্রার্থী নাছির উদ্দিন। তিনিও একই অভিযোগ করে বলেন, নির্বাচনের পরিবেশ ঘোলাটে করতে আওয়ামী লীগ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীদের পৌর এলাকায় নিয়ে এসেছে। এমনকি তারা বিভিন্ন এলাকা থেকে ভোটারদের কাছ থেকে আইডি কার্ড সংগ্রহ করছে। তাই নির্বাচনে কেউ যাতে কোন ধরণের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে এবং ভোটারদের নির্বিঘেœ ভোটদানের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দেয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার সভাপতি কাজী মো: মজিবুর রহমান, উপদেষ্টা ক্যাপ্টেন অব: মো: তারু মিয়াসহ দলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, শনিবার দুপুর থেকে ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রের ৮১টি বুথে পৌছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এছাড়াও নিয়োগ দেয়া হয়েছে ১৩ জন প্রিজাইডিং অফিসার, ৮১ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১৬২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবে। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩টি কেন্দ্রে ১০ জন ম্যাজিষ্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ৮জন পুলিশ, ৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে। নির্বাচনী সহিংসতা ও যেকোন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠ থাকবে পুলিশের ৫টি মোবাইল টিম, বিজিবির ৪টি মোবাইল টিম ও র‌্যাবের ৩টি মোবাইল টিম দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com