1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থী আধারের নির্বাচনী ইশতেহার ঘোষণা

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুর : ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
গত শুক্রবার বিকেলে শহরের দমদমা কালিগঞ্জ এলাকাস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক সুবিধা বৃদ্ধিসহ ৩৫টি বিশেষ অঙ্গীকার সম্বলিত ওই ইশতেহার ঘোষণা করেন তিনি।
লিখিত ওই নির্বাচনী ইশতেহারে একটি পরিচ্ছন্ন, নান্দনিক, ডিজিটাল ও সাম্যভিত্তিক মডেল পৌরসভা প্রতিষ্ঠায় তিনি বদ্ধপরিকরÑ জানিয়ে মেয়রপ্রার্থী এ্যাডভোকেট আধার বলেন, তিনি নির্বাচিত হলে পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় সংশ্লিষ্ট মহল্লা/ওয়ার্ডের নাগরিকদের মতামতকে অগ্রাধিকার দেওয়া হবে এবং মহল্লাভিত্তিক নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটি গঠন করা হবে।
সেইসাথে পৌরসভার টেকসই যোগাযোগ ব্যবস্থা, যানজট নিরসন, পুরো পৌরসভায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ, জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ, গণশৌচাগার/ওয়াশরুম স্থাপন, শহরের প্রবেশমুখ থেকে ময়লার ভাগাড় সরিয়ে নেওয়া, মশক নিধন, অনিয়ম-দুর্নীতি বন্ধে জবাবদিহিতায় মাসিক গণশুনানীর আয়োজন, পরিবেশ রক্ষায় সবুজায়ন, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত পৌরসভা গঠনসহ পৌর নাগরিকদের নানা সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে কাজ করে যাবেন তিনি।
এছাড়াও হতদরিদ্র ও মুক্তিযোদ্ধাদের পৌরকর মওকুফ, মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ বজায় রাখা, মাদক ও কিশোর অপরাধ, ইভটিজিং, নারীর প্রতি সহিসংতা দমনে এলাকাভিত্তিক নাগরিক কমিটি গঠন, নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ, জনবহুল স্থানে মাতৃদুগ্ধ দানের জন্য ব্রেস্টফিডিং কর্ণার স্থাপন, শিশ ু-কিশোরদের খেলার মাঠ তৈরি করা হবে।
ইশতেহারে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে যানজট কমাতে এবং পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে ফুট ওভার ব্রিজ নির্মাণ, শহরের মৃগী নদীর তীরে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পাড়ের আদলে হাঁটার রাস্তাসহ বিনোদন পার্ক স্থাপন, পুরো পৌরসভা ওয়াই-ফাই ও সিসি টিভির আওতায় আনার প্রতিশ্রুতিও দেন মেয়র প্রার্থী আধার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com