1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে বসতঘর ছাঁই

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে একটি টিনসেড বসতঘর পুড়ে ঘরে থাকা সবকিছু ছাঁই হয়ে গেছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার উত্তর কোন্নগর রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত বারোটার দিকে বাড়ির অন্য সবাই ঘুমিয়ে ছিলেন এবং বাড়ির গৃহকর্তা আলম মিয়া পার্শ্ববর্তী রাবারড্যাম বাজারে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় আকস্মিক টিনসেড বসতঘরে আগুন ছড়িয়ে পড়লে আগুনের তাপে ঘুমিয়ে থাকা লোকজন টের পেয়ে কোনমতে বেরিয়ে প্রাণে বাঁচেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ও বাজারে থাকা আলম ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নালিতাবাড়ী ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরে থাকা সবকিছু পুড়ে ভস্ম হয়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com