যশোর : যশোর রেলওয়ে সংযোগ সম্প্রসারণ ও শিপইয়ার্ড নির্মাণের জন্য রেলগেট দক্ষিণাংশের দু’পাশে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে কতৃপক্ষ। মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হওয়া অভিযানে ইতিমধ্যে শতাধিক বাড়িঘর গুড়িয়ে দেয়া হয়েছে।
রেলওয়ে কতৃপক্ষ জানায়, অবৈধ এই বাড়িঘর স্থাপনা অপসারনপর জন্য একাধিকবা নেটিস করা হলেও কর্ণপাত করেননি দখলদাররা বাধ্য হয়েই এ অভিযান পরিচালনা করতে হচ্ছে।
রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান বলেন, একাধিকবার নোটিস করার পর মঙ্গলবার অভিযান শুরু হয়। রেললাইনের দু’পাশের অবৈধ স্থাপনা, বস্তি পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।