1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ফুলবাড়ীতে ফেন্সিডিল-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
হাফিজ সেলিম, কুড়িগ্রাম:  কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় ৩’শ ৭৪ বোতল ফেন্সিডিল ও সারে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
সীমান্ত সূত্র জানায়, বুধবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৬ নং এর কাছ দিয়ে  চোরাকারবারীরা  বাংলাদেশের অভ্যন্তরে বড়ইতলা এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় পূর্ব থেকে উৎ পেতে থাকা বিজিবি’র টহল দল চোরাকারবারীদের ধাওয়া করলে তারা এক বস্তা ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে অনন্তপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা মালিক বিহীন অবস্থায় -৩শ ৭৪ বোতল ফেন্সিডিল জব্দ করেন।
অন্যদিকে ফুলবাড়ী থানার দায়িত্বরত (ডিউটি) অফিসার শৈইলি বেগম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর খামারটারী এলাকার আব্দুল হালিমের ছেলে এরশাদ আলী (৩৫) এর বাড়ীতে তল্লাশী চালিয়ে ১৫ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। এরপর ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে  মামলা দায়েরের পর বুধবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদক দ্রব্যসমূহ থানায় জমা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com