1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ কেন্দ্রে বিতরণ কার্যক্রম শুরু হয়। স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার এন.এম সাজ্জিল সাদিক, পৌর মেয়র আবু সাঈদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন ও গণমাধ্যমকর্মীরা।
উপজেলা নির্বাচন অফিসার এন.এম সাজ্জিল সাদিক বলেন, পূর্বের জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে হবে। যাদের পরিচয়পত্র হারিয়ে গেছে তাদেরকে নির্বাচন কমিশন বরাবর ব্যাংক চালানের মাধ্যমে ৩৪৫ টাকা জমা দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। তিনি আরো বলেন, নতুন ভোটাররা স্লিপ জমা দিয়ে পরিচয়পত্র গ্রহণ করতে পারবেন। পৌরসভায় বিতরণ শেষ হলে ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারী থেকে ০১ মার্চ পর্যন্ত শ্রীবরদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ কেন্দ্রে বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com