1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ফুলবাড়ী গার্মেন্টস ব্যবসায়ী সমিতির আত্মপ্রকাশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে গার্মেন্টস ব্যবসায়ী সমিতির আত্মপ্রকাশ ও ১৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত (২৪ ফেব্রুয়ারী) বুধবার রাত ১০টায় ফুলাবাড়ী বাজার কাপড় পট্রিতে নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ও সবর্ধনা অনুষ্ঠানে মোহনা গার্মেন্টস এর মালিক বদরুজ্জামান বাদল এর সঞ্চালনায় গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি সাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন, দিনাজপুর জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান কামরু, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম, অন্যান্যদের মাধ্যে পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, ১নং ওয়ার্ড কাউন্সিলর (প্যানেল মেয়র-২) হারান দত্ত, ব্যবসায়ী সমিতির সদস্য ও স্বর্ণ শিল্পী সমিতির আহবায়ক মানিক মন্ডল, ব্যবসায়ী সমিতির সদস্য ও সকল্প সোসাইটির পরিচালক এম এ কাইয়ুম আনছারী, বিশিষ্ট্য ব্যবসায়ী মামুন ফকির উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ নব গঠিত কমিটির সভাপতি সাহাদত হোসেন, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি নওশাদ আলম, উপদেষ্টা ইউনুস আলী মিন্ট, সাধারণ সম্পাদক সাইফুল বারী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক আরমান আলী রোমান, সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান বাদল, সহ-সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান রিপন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক মনির হোসেন, প্রচার সম্পাদক মাহাবুব আলম,সদস্য সচিব সোহেল রানা, ক্রীড়া সম্পাদক অসিম কুমার সাহা, সাংস্কৃতিক সম্পাদক মহিদুল ইসলামসহ কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন। শেষে অতিথিবৃন্দ ১৪ টি সিসি ক্যামেরার উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com