1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

কলাপাড়ার ডালবুগঞ্জে আ’লীগের নির্বাচনী অফিসে হামলা-ভাংচুরের অভিযোগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী অধ্যক্ষ দেলওয়ার হোসেন সিকদারের নির্বাচনী অফিসে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার দিবাগত গভীর রাতে ৮-১০ জনের মুখোশধারী যুবক নির্বাচনী অফিসে হামলা করে চেয়ার-আসবাবপত্র ভাংচুর ও পোস্টার ছিঁড়ে ফেলে এবং প্রার্থীর বাড়ির উঠানে গিয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করে বলে নৌকা প্রতিকের প্রার্থী অভিযোগ করেন। খবর পেয়ে রাতেই মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।
আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি দারুণ চিন্তিত এবং বহিরাগতদের আনাগোনা নিয়ে আতংকিত। নির্বাচনী অফিস ভাংচুরের সাথে প্রতিপক্ষ প্রার্থীদের দায়ী করে মাহিপুর থানায় অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানান।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, অফিসে হামলার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নৌকা প্রতীকের অফিসে চেয়ার ও আসবাবপত্র ভাঙা অবস্থায় দেখেছেন। মামলা হলে প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
উল্লেখ্য, ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আ: সালাম সিকদার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা হয়। তাই আগামী ২৮ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com