1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: মোখলেস সভাপতি ভাসানী সম্পাদক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুর : শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সমিতির ২নং বার ভবনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ১০ পদে ও বিএনপি সমর্থিত প্যানেল ৩ পদে জয়ী হয়েছে। এতে সমন্বয় পরিষদ সমর্থিত এ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ ৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যপরিষদের প্রার্থী এ্যাডভোকেট সিরাজুল ইসলাম পেয়েছেন ৭২ ভোট। সাধারণ সম্পাদক পদে ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সমন্বয় পরিষদের প্রার্থী এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যপরিষদের প্রার্থী এ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহার পেয়েছেন ৪২ ভোট।
এছাড়াও অন্যান্য পদে জয়ীরা হলেন- সহ-সভাপতি পদে হরিদাস কর্মকার স্বপন (আ’লীগ) ও আশরাফুল আলম লিচু (বিএনপি), সহ-সাধারণ সম্পাদক পদে রাশেদুর রহমান রাসেল (বিএনপি) ও আমিনুল ইসলাম মমিন (আ’লীগ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুক্তারুজ্জামান মোক্তার (বিএনপি), সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে মেরাজ উদ্দিন চৌধুরী (আ’লীগ), অডিটর পদে শিবলু চন্দ্র দাস (আ’লীগ) এবং নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী নির্বাহী সদস্য রুকনুজ্জামান রুকন (আ’লীগ), ফকির মোঃ নাহিদুজ্জামান (আ’লীগ), আকরামুজ্জামান (আ’লীগ) ও এরশাদ আলী লিটন (আ’লীগ)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com