1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ফুলবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত ২০

  • আপডেট টাইম :: বুধবার, ৩ মার্চ, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী ও বিরামপুর মহাসড়কের জয়নগর (বাগধারা মোড়ে) একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রায় ২০ জন আহত হয়েছেন এবং এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার সোহেল রানা জানান, বিকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা বিআরটিসি যাত্রীবাহি বাসটি জয়নগর (বাগধারা মোড়ে) এলাকায় আসলে হঠাৎই ডান পার্শ্বের একটি চাকা বাস্ট (বিকল) হয়ে গেলে চলন্ত বাসটির গতি দ্রুত কয়ে যায় । পিছনে থাকা টাঙ্গাইল-জ ০৪-০০৫৭ নম্বরের মেইল বাসটি বিকল হয়ে যাওয়া বিআরটিসি বাসটি সজোরে ধাক্কা দিলে এ দূর্ঘটনাটি ঘটে কারণ অল্প সময়ে গাড়িটি সাইড নেয়া সম্ভব হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিরামপুর ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা, ফুলবাড়ী থানা পুলিশসহ স্থানীয় মানুষের সাহায্য নিয়ে প্রায় ২০ জন গুরুতর আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com