1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

কলাপাড়ায় মালবাহী হামজার ধাক্কায় শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৩ মার্চ, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মালবাহী হামজার ধাক্কায় রাতুল ইসলাম জিহাদ (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পৌঁছার আগেই সন্ধ্যায় পথিমধ্যেই সে মারা যায়। মৃত শিশু রাতুল ইসলাম জিহাদ লোন্দা গ্রামের মো: হাবিব মোল্লার ছেলে।
ধানখালী ইউপি চেয়ারম্যান মো: রিয়াজ তালুকদার জানান, ধানখালী ইউনিয়নের লোন্দা বালুর মাঠ থেকে বালু নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার সময় চলন্ত হামজার সাথে শিশুটি ধাক্কা খায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com