1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

‘ফাউ নেতা’ বলে তোপের মুখে ইউপি চেয়ারম্যান

  • আপডেট টাইম :: শনিবার, ৬ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : উপজেলার প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ‘ফাউ নেতা’ সম্বোধন করে তোপের মুখে পড়েছেন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ১নং কাংশা ইউপি চেয়ারম্যান জহুরুল হক। পরে ক্ষমা চেয়ে রেহাই পান ওই চেয়ারম্যান। গত বৃহস্পতিবার (৪ মার্চ) উপজেলা পরিষদ সভাকক্ষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ৭ মার্চ ও ১৭ মার্চ দিবস দুটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতি সভা আহবান করা হয়। ইউএনও রুবেল মাহমুদের সভাপতিত্বে সভায় ৭ ইউনিয়নে ৭ দিন নিজ খরচে এসব কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক তার ইউনিয়নে কর্মসূচী বাস্তবায়নে অস্বীকৃতি জানান। এতে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দসহ সভায় উপস্থিত অন্যরা প্রতিবাদ করলে চেয়ারম্যান জহুরুল হক নেতাদের ‘ফাউ নেতা’ বলে সম্বোধন করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা ও ক্ষমতাসীন দলের নেতাসহ জাসদ নেতৃবৃন্দ চেয়ারম্যানকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবী জানান। একপর্যায়ে কোপের মুখে পড়ে ক্ষমা চেয়ে রক্ষা পান ইউপি চেয়ারম্যান জহুরুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com