1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭মার্চ পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ৭ মার্চ, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

রবিবার সকালে দিবসটি পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।  এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক।

এছাড়াও শিক্ষক নেতা ফরিদ আহাম্মেদ এর সঞ্চালনায়  এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর ভাষণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরে শিল্পকলা একাডেমির অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com