1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ভারতে কারাভোগ শেষে এক যুবতীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
যশোর : ভারতে ১ বছর  কারাভোগ শেষে রোজিনা বেগম (২৮) নামে এক যুবতীকে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। সোমবার বিকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বাড়ি বাগেরহাট জেলায়। সে পাসপোর্ট ভিসা ছাড়া অবৈধ পথে ভারতে যাওয়ার পর সে দেশের পুলিশের কাছে আটক হয়। দীর্ঘ এক বছর জেল খাটার পর এনজিও সংস্থার মাধ্যমে আজ দেশে ফেরত আসে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ১ বছর আগে রোজিনা দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করার পর সে দেশে পুলিশের কাছে আটক হয়। পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করলে ১ বছর জেল খাটার পর দু’দেশের যোগাযোগের মাধ্যমে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন। ইমিগ্রেশন এর কার্যক্রম শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com