1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

অভয়নগরে বাড়ি ফেরার পথে আততায়ীর গুলিতে প্রাণ হারালেন ইউপি সদস্য 

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
যশোর : যশোর অভয়নগরে ৭ মার্চের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে  উপজেলার শুভরাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার নূর আলী (৪০) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার পুত্র ইব্রাহিম হোসেন (১৮)।
গুরুতর আহত অবস্থায় তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত ৮টায় উপজেলার বাবুরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শুভরাড়া ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক বিশ্বাস জানান, রোববার রাত ৮টায় ইউপি মেম্বার ও তার পুত্র ইব্রাহিম হোসেন মোটরসাইকেলে বাবুরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
এ সময় তাদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই ইউপি মেম্বারের মৃত্যু হয়। তাছাড়া সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন ইউপি মেম্বারের পুত্র ইব্রাহিম হোসেন।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, থানায় অনুষ্ঠিত ৭ মার্চের আনন্দ উদযাপন অনুষ্ঠান শেষে ইউপি মেম্বার নিজ বাড়িতে ফিরছিলেন। রাত ৮টায় বাবুরহাট নামক স্থানে পৌঁছলে অজ্ঞাত সন্ত্রাসীরা তার মাথায় গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, এবং তার পুত্র গুরুতর আহত হয়েছে এ ব্যাপারে আসামীদের গ্রেফতার করতে পুলিশ কাজ শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com