1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

এন এ জাকির, বান্দরবান : “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে (সোমবার) ৮ই মার্চ সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলায় নারী নেতৃত্ব সম্প্রসারণে এক উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) এর সাবেক সভাপতি পারভীন মাহমুদ, সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী, নারীনেত্রী লালছানি লুসাই, মানবাধিকার কর্মী ডনাই প্রু নেলী, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি বেসরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে সফলতার সাথে কাজ করে যাচ্ছে নারীরা। মেয়েরা এখন সমাজের বোঝা নয়। পর্যাপ্ত শিক্ষা ও সুযোগ পেলে দেশের সামগ্রিক উন্নয়নে নারীরাও ভূমিকা রাখতে পারে। এসময় বক্তারা নারী নেতৃত্ব সৃষ্ঠি করার মধ্যদিয়ে নতুন সমতার বিশ্ব গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com