1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় গোলা উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের কালাকুমা গ্রামের একটি ফসলি জমির মাটির নিচ থেকে গোলা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে ওই গ্রামের জনৈক আতর আলীর জমি থেকে এটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত কয়েকদিন আগে স্থানীয় এক যুবক ভারত থেকে বয়ে আসা ভোগাই নদীতে গোলা সদৃশ্য এ বস্তুটি পায়। পরে ভয়ে কাউকে কিছু না জানিয়ে আতর আলীর জমিতে তা পুঁতে রাখে। কিন্তু এক কান দুই কান হয়ে অবশেষে মঙ্গলবার বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ালে বিকেলে পুলিশ এটি উদ্ধারে অভিযান চালায়।

অভিযানকালে সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন ও থানা পুলিশের ওসি বছির আহমেদ বাদলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, গোলাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। তা উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com