1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

জমকালো আয়োজনে হালুয়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক

  • আপডেট টাইম :: বুধবার, ১০ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদের অভিষেক উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিলো পরিচিতি, আলোচনা সভাম শপথ বাক্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
সোমবার (৮ই মার্চ) বিকেলে উপজেলার গালর্স স্কুল মাঠে আলোচনা সভায় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক বাবু জুটন চন্দ্র ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য ও হালুয়াঘাট প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা জুয়েল আরেং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, যুবলীগের আহবায়ক নাজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, ওয়ারিছ উদ্দিন সুমন, জাহাঙ্গীর হোসেন, আবু নাসের সরকার সহ শিক্ষক, সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান হালুয়াঘাট প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।
হালুয়াঘাট প্রেস ক্লাবের নতুন কার্যকরী পরিষদের নতুন সদস্যরা হলেন, সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ, সহ-সভাপতি সাইফ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিশু, সাংগঠনিক সম্পাদক শুভাশিষ সরকার শুভ, দপ্তর সম্পাদক সাইদুর রহমান রাজু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, সম্মানিত সদস্য এম.এ হামিদ, দুলাল রায়, এম এ মালেক।
শপথ গ্রহণ শেষে বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী ক্লোজআপ তারকা সালমা ও এইচ পি সোহাগের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com