1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নকলায় নিখোঁজের ৫দিন পর বৃদ্ধার বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

নকলা (শেরপুর) : নিখোঁজের ৫ দিন পর শেরপুরের নকলায় খোদেজা বেগম (৬২) নামে এক বৃদ্ধার বস্তাবন্দি হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে উপজেলার ধনাকুশা গ্রামের বন্দের বাড়ি নিজ বাড়ির পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত খোদেজা বেগম নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামের বন্দেরবাড়ি এলাকার মৃত আশকর আলীর স্ত্রী।
জানা গেছে, গত ৪-৫ দিন ধরে এ মহিলাকে রাস্তা-ঘাটে চলাচল করতে কেউ দেখেননি। বাড়ির লোকজনও তার কোন সন্ধান না পেয়ে গত ৯ মার্চ নিহত বৃদ্ধার বড় ছেলে খোরশেদ আলম নকলা থানায় সাধারণ ডায়েরি করে। গতকাল বুধবার থেকে বৃদ্ধার ঘরের আশপাশে দূর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরে আজ (বৃহস্পতিবার) সকালে অপরিচিত একটি কুকুর মাটি খুঁড়ে লাশ বের করলে হাত-পা বাঁধা বস্তাবন্দি এ বৃদ্ধার মরদেহের খোঁজ মিলে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠিয়েছে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তাকে হত্যার পর বস্তাবন্দি করে কে বা কারা মাটিতে পুঁতে রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com