1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শার্শা পঙ্গু সেজে অভিনব কায়দায় ফেনসিডিল পাচার!

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ মার্চ, ২০২১
যশোর : যশোরের শার্শা থানাধীন বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে পায়ের ব্যান্ডেজের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী জামাল হোসেন (৩৩) ও আজিজুল ইসলাম (২৬) নামে এক ড্রাইভারকে আটক করেছে পুলিশ।
গত ১২ মার্চ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাগআঁচড়া সাতমাইল গরু হাটের সামনে ছদ্মবেশ ধারী মাদক ব্যবসায়ী জামালকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করলে সে শিকার করে তার পায়ের ব্যান্ডেজের ভিতর লুকানো আছে ৪৮ বোতল ফেনসিডিল। পরে তাকে আটক করা হয়।
আটক জামাল মুন্সিগঞ্জের পয়সা গ্রামের ছামাদ দেওয়ানের ছেলে ও প্রাইভেট ড্রাইভার আজিজুল শার্শার কাজিরবেড় গ্রামের মৃত: আব্দুর সাত্তারের ছেলে।
নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান বলেন, আটক জামাল হোসেনের ডান পায়ে ব্যান্ডেজ করা ছিল। প্রথম মনে হয়েছিল সে পঙ্গু। ডান পায়ে বেশ মোটা করে ব্যান্ডেজ করা ছিল। এ বিষয়টা সন্দেহ হলে তাকে জিঙ্গাসা করলে সে শিকার করে তার পায়ের ব্যান্ডেজের ভিতর লুকানো আছে ভারতীয় ফেনসিডিল। পরে তাকে এবং প্রাইভেটকারের ড্রাইভারকে আটক করা হয়। তার নামে ঝিকরগাছায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে। সে গোপনীয়তা রক্ষা করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায় এসব মাদক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com